Skip to content

যৌথ প্রযোজনার নতুন চলচ্চিত্রে নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নতুন আরেকটি চলচ্চিত্রে কাজ করছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। নাম ঠিক না হওয়া ছবিটি প্রযোজনা করেছেন জাজ মাল্টিমিডিয়া ও ভারতের এসকে মুভিজ। আগামী শনিবার কলকাতায় ছবিটির মহরত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ফারিয়া। মহরতে যোগ দিতে আজ সন্ধ্যায় ঢাকা ছেড়েছেন তিনি।

বিমানে উঠার আগে শাহজালাল বিমানবন্দর থেকে বাংলামেইলকে জানালেন, ‘দিন চারেকের জন্য যাচ্ছি। নতুন সিনেমার ডিরেক্টরের সঙ্গে সাক্ষাত করবো। কস্টিউম নিয়ে কথা বলবো। আর শনিবারে সকালে যোগ দেব মহরতে। মহরতের পরই সিনেমার নামটা জানানো হবে। দেশে ফিরবো সোমবার।’

উল্লেখ্য, যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘আশিকী’র মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় নুসরাত ফারিয়ার। সিনেমাটিতে তার অভিনয় দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছে। এছাড়াও বলিউডের সিনেমাও অভিনয় করছেন তিনি। ‘গাওয়াহ দ্যা উইটনেস’ নামের চলচ্চিত্রে তার বিপরীতে থাকছেন অভিনেতা ইমরান হাশমী। চলতি মাসেই সেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫