Skip to content

‘কত ঝাড়ি খেতে হয়েছে’

স্টাফ রিপোর্টার ॥

গণভবন থেকে: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সংলাপের আহ্বানের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেছেন, ইতিপূর্বে সংলাপের জন্য খালেদা জিয়াকে ফোন করে তার কাছ থেকে তার ঝাড়ি খেতে হয়েছে। রোববার গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী এ সময় খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমানের মৃত্যুর সময় গুলশানে তার বাড়িতে গিয়েও ঢুকতে না পারার স্মৃতিচারণ করে বলেন, ‘আপনি যদি কারও বাড়িতে যান আর আপনার বাড়ির দরজা কারও মুখের ওপর বন্ধ করে দেয়া হয়। আপনি তাহলে কি করবেন।’

তিনি খালেদা জিয়ার এই আলোচনার আহ্বানের সমালোচনা করে বলেন, খালেদা জিয়া এখন যা বলছেন, নিশ্চয়ই তার কোনো অশুভ উদ্দেশ্য আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আপনার জানেন নির্বাচনের আগে আমি তাকে ফোন করি।তখন কী ধরনের কথা শুনতে হয়েছে। তাকে ফোন করে আমার ঝাড়ি খেতে হয়েছে।

এ সময় তিনি খালেদা জিয়ার গায়ে পোড়া মানুষের গন্ধ রয়েছে উল্লেখ করে তার সঙ্গে আলোচনার সম্ভাবনা উড়িয়ে দেন।

তবে শেখ হাসিনা বলেন, যদি খালেদা জিয়া সন্ত্রাস মানুষ পোড়ানোর রাস্তা থেকে বেরিয়ে আসেন, যুদ্ধাপরাধীদের বিচারকে সমর্থন করেন এবং এই বিচার সুষ্ঠু হচ্ছে বলে একমত পোষণ করেন তবে তিনি বিষয়টি ভেবে দেখবেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫