Skip to content

রাজন হত্যায় কামরুলসহ চার আসামির মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার ॥

সিলেট: আলোচিত শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় মূল আসামি কামরুলসহ ৪ আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছেন আদালত। এছাড়া যাবজ্জীবন সাজা প্রদান করা হয়েছে অপর ১ আসামিকে।

রোববার বেলা বারোটা ৪০ মিনিটে সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধা রায় ঘোষণা করেন।

রায় ঘোষণা উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় সিলেটের আদালতপাড়া। আলোচিত এ হত্যা মামলার রায়কে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ভিড় করে উৎসুক জনতা।

বিচার শুরুর পর ১৬ কার্যদিবসের মধ্যে রোববার (০৮ নভেম্বর) এ মামলার রায় ঘোষণা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫