Skip to content

কাতার বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

কাতার থেকে: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাতার শাখা।

শনিবার (০৭ নভেম্বর) স্থানীয় সময় রাতে কাতারের রাজধানী দোহা নাজমা রমনা রেস্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি আবু ছায়েদের সভাপতিত্বে ও রেজওয়ান বিশ্বাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- অনুষ্ঠানের আহ্বায়ক ও কাতার বিএনপির গারাফা শাখার সভাপতি জাফর আহমদ, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মোল্লা, সিনিয়র নেতা অধ্যাপক এ কে এম আমিনুল হক, সিনিয়র নেতা মো. আব্দুল খালেক, কাতার বিএনপির অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ হুমায়ুন কবির, শ্রমিক দলের সভাপতি কাশেম পারভেজ, কর্মজীবী দলের সভাপতি হাবিবুর রহমান খান, কাতার বিএনপির সিটি সেন্টার শাখার সভাপতি লোকমান আহমদ, কাতার বিএনপির মুন্তাজা শাখার সভাপতি মো. শাহ আলম, কাতার বিএনপির নাজমা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুঁইয়া, আব্দুল হামিদ মোল্লা, আমিনুল হক প্রমুখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫