Skip to content

শীর্ষে উঠতে ব্যর্থ আর্সেনাল

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে জায়ান্ট দল আর্সেনালকে রুখে দিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল টটেনহাম। ৬০ হাজারেরও বেশি দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে গোল করে লিড ধরে রাখে টটেনহাম। তবে, শেষ দিকে আর্সেনাল গোল করে সমতা ফেরায়।

১-১ গোলে ড্র হওয়া ম্যাচের আগে আর্সেনালের সুযোগ ছিল লিগ টেবিলের শীর্ষে উঠার। শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ২৬ পয়েন্টকে টপকে যেতে পারতো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে, টটেনহামের বিপক্ষে জয় না পাওয়ায় পয়েন্ট ভাগাভাগি করে ম্যানসিটির সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে এগিয়ে সিটিজেনরা।

ম্যাচের ৩২ মিনিটের মাথায় ড্যানি রোজের অ্যাসিস্ট থেকে গোল করে টটেনহামকে লিড পাইয়ে দেন হ্যারিকেন। প্রথমার্ধে এগিয়ে থেকেই বিরতিতে যায় টটেনহাম। বিরতির পর প্রতিপক্ষের সীমানায় গিয়ে বারবার মুখ থুবরে পড়ে আর্সেনালের আক্রমণ। গানারদের শানানো আক্রমণ রুথে দেয় টটেনহামের রক্ষণভাগ।

ম্যাচের ৭৭ মিনিটের মাথায় সমতায় ফেরে গানাররা। কিয়েরন গিবসের গোল থেকে ম্যাচের ফল দাঁড়ায় ১-১। আর্সেনালকে সমতায় ফেরাতে গোলের যোগানদাতা ছিলেন মেসুত ওজিল।

ম্যাচের বাকি সময়ে আর কোনো দল গোলের দেখা পায়নি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫