Skip to content

মাতৃভাষা ইনস্টিটিউটের মর্যাদা সংবর্ধনা পাচ্ছেন শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির মর্যাদা লাভ করায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে সংবর্ধনা দেবে শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলো।

সোমবার (০৯ নভেম্বর) দুপুর আড়াইটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ইউনেস্কোর চলমান অধিবেশনে ২০১৫-২০১৭ সালে শিক্ষামন্ত্রী সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন, এজন্যও তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ।

গত ৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কো’র সদর দফতরে সংস্থার ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে স্বীকৃতির পর এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো’র লোগো ব্যবহার করতে পারবে। এখন থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রসারিত হবে। ইউনেস্কো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাবে মাতৃভাষা ইনস্টিটিউট।

৪ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সভায় শিক্ষামন্ত্রী নাহিদ সংস্থা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

মুহ. সাইফুল্লাহ বাংলানিউজকে বলেন, শিক্ষামন্ত্রী সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫