Skip to content

যুক্তরাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা চায়

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্সা এস বি বার্নিকাট। এসময় যুক্তরাষ্ট্র বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা চায় বলে জানিয়েছেন বার্নিকাট। এ বিষয়ে বাংলাদেশের পক্ষে সেতুমন্ত্রীও তাদের আশ্বস্ত করেছেন।

সোমবার সন্ধ্যায় মন্ত্রণালয়ের অফিস কক্ষে প্রায় সোয়া ঘণ্টা মার্কিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা বলেন।

মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের প্রচেষ্টাকে ইতিবাচক এবং সন্তোষজনক বলে জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা সতর্কতা জারির বিষয়টি ‘রেগুলার অ্যান্ড রুটিন’ কাজ বলেও জানিয়েছেন তারা।’

মন্ত্রী আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্র এই সম্পর্ক আরও জোরদার করতে চায়। আমরাও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরাজমান সম্পর্ক আরও উন্নত জায়গায় নিয়ে যেতে চাই।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র জিএসপি সুবিধা ফিরে দিতে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন বলে বার্নিকাট আমাকে জানিয়েছেন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫