Skip to content

জর্দানে পুলিশি হামলায় ২ মার্কিনী নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: জর্দানের রাজধানী আম্মানে এক পুলিশ কর্মকর্তার গুলিতে দুই মার্কিন প্রশিক্ষকসহ পাঁচ ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো দুই মার্কিনী এবং দুই জর্দানী। সোমবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেট্রা এ খবর জানিয়েছে।

সোমবার যুক্তরাষ্ট্রের অর্থায়নে নির্মিত জর্দান ইন্টারন্যাশনাল পুলিশ ট্রেনি সেন্টারে (জেআইপিটিসি) ওই বন্দুক হামলার ঘটনাটি ঘটে। হামলায় যুক্তরাষ্ট্রের দুইজন, দক্ষিণ আফ্রিকার একজন এবং জর্দানের দুই নাগরিক নিহত হয়েছেন। পরে সহকর্মীদের গুলিতে ঘাতক পুলিশও মারা যান। আম্মান থেকে ৩০ কিলোমিটার দূরের আল মোওয়াগ এলাকার ওই পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটিতে মূলতঃ ইরাকি ও ফিলিস্তিনি বাহিনীকে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। নিহত ওই পাঁচজনও প্রশিক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা তার দেশের নাগরিকদের হত্যার ঘটনাকে অত্যন্ত ‘গুরুতর’ হিসেবে নিয়েছেন এবং ‘পূর্ণ তদন্ত’ দাবি করেছেন। মর্মান্তিক এ হত্যার ঘটনার এই তদন্তে মার্কিন নিরাপত্তা বাহিনী জর্দান সরকারকে সহায়তা করবে বলেও তিনি জানিয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫