Skip to content

মুন্সীগঞ্জে বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মুক্তারপুরে সাউদার্ন ফিশিং নেট কারখানায় বয়লার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। বিস্ফোরণের ঘটনায় আশপাশের বেশ কয়েকটি ঘরবাড়ি ও ৩৩ কেভি বিদ্যুতের লাইন পুড়ে গেছে।

দগ্ধ শ্রমিকরা হলেন- দেলোয়ার (২৬), আমান (২৮), ইউসূফ (২৮) ও মরিয়ম (২৪)।

সোমবার (০৯ নভেম্বর) দিনগত রাত পৌনে তিনটার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় সজীব নামে এক শ্রমিকের মৃত্যুর কথা জানিয়েছেন স্থানীয়রা। সোমবার রাতেই পরিবার ওই শ্রমিকের দাফন কাজ সম্পন্ন করেছে বলেও জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুরূল ইসলাম ঘটনার বিষয়ে জানান, বয়লার বিস্ফোরণের ঘটনায় চার শ্রমিক দগ্ধ হয়েছেন।

সজীব নামে এক শ্রমিক মারা যাওয়ার বিষয়ে তিনি বলেন, বিষয়টি শুনেছি। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫