Skip to content

জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অকার্যকর করতে চায়

স্টাফ রিপোর্টার ॥

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অকার্যকর করার ষড়যন্ত্র চলছে। যারা জঙ্গিবাদের উত্থান ঘটিয়ে দেশকে অকার্যকর করতে চায় তাদের প্রতিহত করা হবে।
মঙ্গলবার সকাল ১১টায় নূর হোসেন দিবস পালন উপলক্ষে শহীদ নূর হোসেন সংসদ আয়োজিত আলোচনা সভায় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে অভ্যন্তরিণ ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বিশৃঙ্খলাকারীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইতোমধ্যে সরকার অরাজকতা সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে দমন করেছে। বর্তমান পরিস্থিতি সামাল দিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

শহীদ নূর হোসেন সংসদের সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনের পরিচালক তসলিম আহমেদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমূখ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫