Skip to content

সাম্বার দেশে মিস বামবাম সুজি কর্টেজ

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: সাম্বার দেশ ব্রাজিলে হয়ে গেল অন্যরকম এক প্রতিযোগিতা। সেখানে দেশের সব সুন্দরীদের পিছনে ফেলে মিস বামবাম ব্রাজিল খেতাব জিতে নিলেন সুজি কর্টেজ। সোমবার দিবাগত রাতে রাজধানী সাও পাওলোতে এ প্রতিযোগিতার চূড়ান্ত আসর বসে। সেখানে সুন্দরীরা তাদের দৈহিক সৌষ্ঠব ফুটিয়ে তোলেন যতটা কম পোশাক পরে সম্ভব। অনেকটা সাম্বার আদলে তারা শরীর মেলে ধরেন। শরীরের স্পর্শকাতর অংশগুলোর বেশির ভাগই ছিল উন্মুক্ত।

৫ শতাধিক নারী এ প্রতিযোগিতায় অংশ নেন। তার মধ্য থেকে ১৫ জনকে চূড়ান্ত প্রতিযোগিতায় বেছে নেয়া হয়। এর মধ্যে এবার খেতাব জয়ী কর্টেজ হলেন ডিস্ট্রিটো ফেডারেলের অধিবাসী। মিনাস গেরাইসের ক্যামিলা গোমেন প্রথম রানার আপ হন। তৃতীয় রানার আপ হন রিও ডি জেনিরোর ডানি স্পারলে।

বিজয়ী হওয়ার পর সুজি কর্টেজ বলেন, এই প্রতিযোগিতার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি গত চারটি মাস ধরে। সব সময়ই বিজয়ী হতে চেয়েছি। এ প্রতিযোগিতায় বিজয়ী হতে আমি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করেছি। এ জন্য ডায়েট করেছি। খুব বেশি প্রশিক্ষণ নিয়েছি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫