Skip to content

ডিসেম্বরেই নূর হোসেনকে ফেরত দিচ্ছে ভারত

স্টাফ রিপোর্টার ॥

কলকাতা: চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে পাঠানো হচ্ছে নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে। বাংলাদেশের কারাগারে থাকা ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা নেতা অনুপ চেটিয়াকে ভারতের কাছে হস্তান্তরের বিনিময় হিসেবে নূর হোসেনকে পাঠাবে ভারত সরকার।

সরকারিভাবে নির্দিষ্ট কয় তারিখে নূর হোসেনকে পাঠানো হবে সে ঘোষণা এখনও আসেনি। তবে একটি সূত্রের মাধ্যমে জানা যায়, ২ ডিসেম্বর পাঠানো হতে পারে নূর হোসেনকে। অন্য একটি সূত্র জানাচ্ছে, মূলত ডিসেম্বরের আগেই পাঠানো হতে পারে।

নারায়ণগঞ্জে সাত খুনের প্রধান আসামি নূর হোসেনকে গ্রেফতার করে কলকাতার বিধান নগর পুলিশ। পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলা আদালতে নূরের বিচার চলছে। মনে করা হচ্ছে সরকারি তরফে আইনি বিষয়টি মাথায় রেখেই ফেরত পাঠানো হবে তাকে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫