কাপাসিয়া প্রতিনিধি ॥
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশ আজ বৃহস্পতিবার ভোরে একটি প্রাইভেট কার সহ ৬’শ ১০ পিস ভারতীয় ফেনসিডিল আটক করেছে। এ সময় ফেনসিডিল বহনকারী গাড়িতে থাকা ৩ জন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
থানা পুলিশের ব্রিফিংয়ে জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের আলোচিত মাদক ব্যবসায়ী ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য জনৈক মনির হোসেনের ব্যবহৃত সাদা রংয়ের প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো- গ- ১২- ৮১৯১ ) টোক সড়কের আমরাইদ হয়ে ঢাকা যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে উৎপেতে থাকা টহলরত পুলিশ তাদের গতিরোধ করার চেষ্টা করে। ভোর ৫ টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহর নেতৃত্বে এসআই মন্জুদ্দোহা ও পিএসআই মন্জুরুল হাসান সহ একদল পুলিশ প্রাইভেট কারটিকে কাপাসিয়ায় ফকির মজনু শাহ্ সেতু’র পশ্চিম পার্শ্বে বেরিকেড দিয়ে আটক করে। এ সময় গাড়ির ড্রাইভার সহ অন্যান্যরা পালিয়ে যায়।
কাপাসিয়ায় ৬ শতাধিক ফেনসিডিল উদ্ধার
আপডেট :November 12, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
