Skip to content

অসুস্থ জয়া, পিছিয়ে গেল ‘পুত্র’র শুটিং

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: সুঅভিনেত্রী জয়া আহসান অসুস্থ। তার অসুস্থতাজনিত কারণে পিছিয়ে গেল সাইফুল ইসলাম মান্নুর চলচ্চিত্র ‘পুত্র’র শুটিং। ঢাকা ও গাজিপুরে টানা শুটিংয়ের পর সম্প্রতি জয়া আহসানের অসুস্থতায় থেমে গেলো চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ। নির্মাতা সূত্রে জানা যায়, জয়া আহসানের চোখে ইনফেকশান হয়েছে। তার পরিপূর্ণ সুস্থতার জন্য তিনি সময় চেয়েছেন।

নির্মাতা মান্নু বাংলামেইলকে বলেন, ‘জয়া অসুস্থ। চোখের মতো সেনসেটিভ ব্যাপার বলে আমরা শুটিং পিছিয়ে দিয়েছি। শুটিংয়ের তারিখ পুন:নির্ধারিত হয়েছে আগামী ৩০ তারিখ।’

জানা যায়, ৩০ তারিখ থেকে টানা চারদিন ঢাকা ও গাজিপুরে শুটিং হলেই শেষ হবে চলচ্চিত্রটির চিত্রধারণের কাজ। এ অংশে জয়ার সঙ্গে শুটিংয়ে অংশ নিবেন চিত্রনায়ক শাকিব খান। চলচ্চিত্রটিতে তিনি একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন।

জয়া ও শাকিব খান ছাড়াও চলচ্চিত্রটিতে অভিনয় করছেন চিত্রনায়ক ফেরদৌস, মেহরীন, ফাহমিদা নবী, সেঁউতিসহ আরো অনেকেই।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫