Skip to content

তিন দিনেই ১০০ কোটির ঘরে

বিনোদন ডেস্ক ॥

প্রথম দিন ৪০ কোটি ৩৫ লাখ, দ্বিতীয় দিন ৩১ কোটি ৫ লাখ এবং তৃতীয় দিন ৩০ কোটি ৭ লাখ রুপি আয় করেছে সালমান খানের ‘প্রেম রতন ধন পায়ো’। ফলে তিন দিনে এটি ঢুকে গেছে ১০০ কোটির ক্লাবে। শুধু ভারতেই এর আয়ের পরিমাণ এখন ১০১ কোটি ৪৭ লাখ রুপি।

ভারতের বাইরে বিভিন্ন দেশেও রমরমিয়ে চলছে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘প্রেম রতন ধন পায়ো’। উত্তর আমেরিকায় (যুক্তরাষ্ট্র ও কানাডা) ২ কোটি ৬৮ লাখ, যুক্তরাজ্যে ১ কোটি ৯২ লাখ, সংযুক্ত আরব আমিরাতে ৪ কোটি ৩৩ লাখ, অস্ট্রেলিয়ায় ৪১ লাখ আর অন্যান্য দেশ মিলিয়ে ১ কোটি ২৭ লাখ রুপি আয় করেছে ছবিটি।

এর আগে মাত্র তিন দিনে ১০০ কোটি রুপির ক্লাবে ঢুকতে পেরেছে তিনটি ছবি। এগুলো হলো- সালমানের ‘বজরঙ্গি ভাইজান’, আমির খানের ‘ধুম থ্রি’, শাহরুখ খানের ‘হ্যাপি নিউ ইয়ার’। কম সময়ে এই অর্জনের স্বাদ একবারের বেশি পেয়েছেন কেবল সল্লুই।

ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে গত ১২ নভেম্বর ৫ হাজার ৬০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রেম রতন ধন পায়ো’। প্রথম দিন থেকেই ধন-দৌলতের বৃষ্টি ঝরাচ্ছে এই ছবি। বলিউডের ইতিহাসে প্রথম দিনে সর্বোচ্চ আয়ের দিক দিয়ে এটি স্থান করে নিয়ে দুই নম্বরে। সামনে আছে শাহরুখের ‘হ্যাপি নিউ ইয়ার’ (৪৪ কোটি ৯৭ লাখ রুপি)।

‘প্রেম রতন ধন পায়ো’ ছবির মাধ্যমে ১৬ বছর পর সুরজ বরজাতিয়ার পরিচালনায় অভিনয় করলেন সালমান। এতে আরও অভিনয় করেছেন সোনম কাপুর, নীল নিতিন মুকেশ, সারা ভাস্কর, অনুপম খের, আরমান কোহলি প্রমুখ। ছবিটির সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশামিয়া।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫