Skip to content

নাইট ক্লাবে ‘সেক্স গেম’!

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রতি সপ্তাহেই একটা নাইট ক্লাব পার্টি, এটাই হাল বিশ্ববিদ্যালয়য়ের প্রচলিত রীতি। হুল্লোর থেকে নাচ গান সঙ্গে ডিজের তালে তাল মেলানো-সপ্তাহের ওই দিনটাতে ছাত্র ছাত্রীরা ক্লাস রুম আর পাঠ্য পুস্তক ছেড়ে নাইট ক্লাবেই ভিড় করে। এমনও হয়, ছাত্র ছাত্রীদের জায়গাই দেওয়া যায়না। ‘আভি তো পার্টি শুরু হুই হ্যায়ৃ’ পার্টি শেষ না হওয়া পর্যন্ত শুধু কালো মাথার ভিড়। কিন্তু ক্লান্ত নাইট ক্লাব থেকে গোমরা মুখে বেরিয়ে যাচ্ছে ছাত্র ছাত্রীরা-এ দৃশ্য কেও কখনও দেখেনি। কিন্তু এমনটাই হল।

নাইট ক্লাবে ডিজে লি ওয়াটসনের এক অদ্ভুদ খেলায় গোটাটাই ভণ্ডুল। খেলার নাম ‘সেক্স গেম’। কি করতে হবে এই খেলায়? ছাত্র ছাত্রীদের এক একটি সেক্স পোজিশনে দাঁড়াতে হবে। তারপর? এতেও বেশ মজা পাচ্ছিল ছাত্র ছাত্রীরা, কিন্তু তাল কাটল যখন সেক্স পোজিশনে দাঁড়িয়ে ছাত্র ছাত্রীদেরকে জিজ্ঞেস করা হচ্ছিল তোমার বাবা কে? ব্যাস। এতেই বেজায় চটে ছাত্র ছাত্রীরা। বন্ধ করে দেওয়া হয় অনুষ্ঠান। এমনকি হাল বিশ্ববিদ্যালয়য়ের ছাত্র ইউনিয়ন ডিজে লিকে ব্যান করার সিদ্ধান্ত নেন। তাঁরা জানিয়ে দেন হাল বিশ্ববিদ্যালয়য়ের কোনও অনুষ্ঠানেই আর পারফর্ম করতে পারবেন না লি ওয়াটসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫