Skip to content

বিশ্ব কুরআন প্রতিযোগিতা> তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ হেলাল উদ্দিন

আন্তর্জাতিক ডেস্ক ॥
বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছেন বাংলাদেশের হাফেজ হেলাল উদ্দিন। সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে গত বৃহস্পতিবার এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৮০টি দেশের নবীন হাফেজরা এতে অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন সৌদি আরবের প্রতিযোগী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আফ্রিকার প্রতিযোগী।

বিজয়ীদের হাতে চেক, সনদ ও ক্রেস্ট তুলে দেন মক্কার আমির খালেদ আল-ফয়সাল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরবের পবিত্র হারাম শরীফের ইমাম আবদুর রহমান আল-সুদাইস।
হাফেজ হেলাল উদ্দিন পুরুস্কার পেলেন ৭৫ হাজার সৌদি রিয়াল যা বাংলাদেশের ১৫ লক্ষ টাকা।

হেলাল উদ্দিন দক্ষিণ যাত্রাবাড়ীর উত্তর দনিয়ার প্রখ্যাত হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী পরিচালিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র । মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার গোবরদি বয়রাগাদী (নুরপুর) গ্রামের হাফেজ মাওলানা মো. মঈনুদ্দীন ও মারুফা হোসাইনের ছেলে তিনি। অত্যন্ত জাঁকজমকপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিযোগী, প্রতিনিধিরা ছাড়াও অনেক সৌদি নাগরিক ও প্রবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫