Skip to content

নাইকোর মামলায় ৩০ নভেম্বর আত্মসমর্পণ করবেন খালেদা

স্টাফ রিপোর্টার ॥

দেশে ফিরলে নাইকো দুর্নীতি মামলায় আগামী ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
মঙ্গলবার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, তিনি দেশে ফিরে ৩০ নভেম্বর আদালতে আত্মসমর্পণ করবেন।
গত ১৮ জুন খালেদা জিয়াকে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। যেখানে বলা হয়, রায়ের নথি বিচারিক আদালতে পৌঁছার ২ মাসের মধ্যে বেগম জিয়াকে আত্মসমর্পণ করতে হবে।
গত ৫ নভেম্বর নথি পৌঁছায় বিচারিক আদালতে। বিগত তত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে এ মামলা হয়। যেখানে বলা হয়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বেগম জিয়া ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করেছেন ১৩ হাজার ৭৭৭ কোটি টাকা। এর পরের বছর খালেদা জিয়া ও তার বড় ছেলে তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র দেয় দুদক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫