গাজীপুর: গাজীপুরের টঙ্গীতে সাজ্জাদ হোসেন বাদল (১৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বাদল স্থানীয় আউচপাড়া মুক্তারবাড়ি সড়ক এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে। এ ঘটনায় পুলিশ রাতেই সবুজ ওরফে সজীব (২২) ও নাঈম (২১) নামে দুই যুবককে আটক করেছে।
নিহত বাদলের মামা মো. রমজান আলী জানান, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তিনি মাদকাসক্ত বাদলকে স্থানীয় একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে নিয়ে যাচ্ছিলেন। পথে সাদ্দাম, জাকির ও নাঈমসহ কয়েকজন তিন-চারটি ককটেল ফাটিয়ে তার কাছ থেকে বাদলকে ছিনিয়ে নেয়। এরপর রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করে। বাদলকে উদ্ধার করে প্রথমে টঙ্গী হাসপাতাল ও পরে উত্তরায় রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, সপ্তাহখানেক আগে টঙ্গীর দেওড়া এলাকায় সাদ্দামের সঙ্গে বাদলের ঝগড়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসাও করা হয়েছিল।
টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) মো. বেলাল হোসেন জানান, স্বজনরা রাত ৯টার দিকে মৃতদেহটি টঙ্গী থানায় নিয়ে আসেন। এ ব্যাপারে রাতেই বাদলের মা সামসুন্নাহার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরে রাত ১১টার দিকে মুক্তারবাড়ি সড়ক এলাকায় অভিযান চালিয়ে সবুজ ও নাঈমকে আটক করা হয়।
টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
আপডেট :November 18, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
