Skip to content

বিলুপ্ত ছিটমহলবাসীদের ভারত যাওয়ার দিনক্ষণ চূড়ান্ত

ডিমলা (নীলফামারী)প্রতিনিধি ॥
[চিলাহাটি-হলদিবাড়ী এ রাস্তা দিয়েই ভারত যাবে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহনকারীরা]
চিলাহাটি-হলদিবাড়ী এ রাস্তা দিয়েই ভারত যাবে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহনকারীরা
ভারতের সবুজ সংকেত পাওয়ায় নাগরিকত্ব বজায় রাখার সদ্য বিলুপ্ত ছিটমহলবাসীদের স্থায়ীভাবে ভারত গমনের দিনক্ষন চূড়ান্ত করা হয়েছে। বুধবার জেলা প্রশাসন বিলুপ্ত ছিটমহলের ভারতের নাগরিকত্ব গ্রহনকারী সেদেশে গমনের বিষয়টি নিশ্চিত করেন। চিলাহাটি-হলদিবাড়ী চেকপোষ্টের মাধ্যমে বিলুপ্ত ছিটমহলের ভারতীয় নাগরিকত্ব গ্রহনকারী ৯৯টি পরিবারের মধ্যে ১ম দফায় আগামী ২২ নভেম্বর সকাল ১১টায় ১৬টি পরিবারের ৪৮ জন সদস্য ভারত গমন করবে। চলতি মাসের ৯ নভেম্বর ১ম দফায় ভারত যাওয়ার কথা থাকলেও ভারতীয় কর্তৃপক্ষের সবুজ সংকেত না পাওয়ার কারনে বাংলাদেশ কর্তৃপক্ষ তাদের ভারতে পাঠাতে পারেনি।

সীমান্তের ওপারে ভারতীয় কতৃপক্ষ নির্মান করেছে বিশাল সবুজ প্যান্ডেল বিলুপ্ত ছিটমহলবাসীদের বরণের জন্য। নভেম্বর মাসে চিলাহাটি-হলদিবাড়ী ৪ দফায় এ সীমান্ত দিয়ে ৪৮৭ জনের ভারত গমনের দিন নির্ধারণ করা হয়েছে। আর এ জন্য বাংলাদেশ সরকারের পক্ষে তাদের সুষ্ঠুভাবে ভারতের সীমান্ত অতিক্রম করার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নীলফামারীর ডোমার উপজেলার ভোগভাবুড়ী ইউনিয়নের চিলাহাটি থেকে ভারতদের হলদিবাড়ী পর্যন্ত একটি মাটির রাস্তা তৈরি করা হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫