Skip to content

কাওড়াকান্দি-শিমুলিয়ায় ফেরি চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, মাদারীপুর ॥ য়াশার কারণে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত ৩টা থেকে কুয়াশা বাড়তে থাকার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল থেকে পাঁচটি ফেরি শিমুলিয়ার উদ্দেশে ছেড়ে যাওয়ার অপেক্ষায় লোড করা অবস্থায় রয়েছে। এছাড়া মাঝ পদ্মার জাজিরা পয়েন্টে ডাম্প ফেরি রামশ্রী নোঙর করে আছে।

বিআইডব্লিউটিসি কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী বলেন, ‘ভোররাত থেকে কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। কুয়াশা কাটার অপেক্ষায় ঘাটে পরিবহন নিয়ে বসে আছে ফেরিগুলো। তাছাড়া ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় আটকে আছে পণ্যবাহী পরিবহন।

অপরদিকে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র জানায়, সকাল থেকে কুয়াশা থাকায় লঞ্চ-স্পিডবোট চলাচল কিছুটা ব্যহত হচ্ছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫