স্টাফ রিপোর্টার ॥
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দী বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ এখনও রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাননি। চাইলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। না চাইলে যত দ্রুত সম্ভব ফাঁসি কার্যকর করা হবে।
শুক্রবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বটমূলী হোম বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে দি খ্রিস্টান কো-অপারেটিভি ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ৫৫তম বাষির্ক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রায় কার্যকরে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রায় বাস্তবায়নকে কেন্দ্র করে যদি কোনো অশুভশক্তি আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করে তাহলে জনগণই তাদের প্রতিহত করবে। তিনি বলেন, আইনিভাবেই সম্পন্ন হবে। আইনের ব্যতয় ঘটিয়ে কিছু করা হবেনা।
দিনাজপুরে এক বিদেশিকে হত্যা চেষ্টার ঘটনা উল্লেখ করে মন্ত্রী বলেন, যে মানুষটি ত্রিশ বছর ধরে এই দেশে সেবা করে যাচ্ছেন তাকে হত্যার জন্য যারা গুলি চালিয়েছে তারা ঘৃন্যতম কীট। মন্ত্রী বলেন, বাঙালি জাতি ধর্মভীরু, তবে ধর্মান্ধ নয়। এ দেশের জনগণ জঙ্গিবাদ সন্ত্রাসবাদকে কখনও পাত্তা দেয়নি, দেবে না।
সাকা-মুজাহিদের ফাঁসি দ্রুত কার্যকর করা হবে
আপডেট :November 20, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
