Skip to content

আমির খানকে পাকিস্তানে যেতে বললো শিব সেনা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ভারতে ধর্ম নিয়ে চলমান অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে বলিউড কিং শাহরুখের পর এবার বিতর্কে জড়িয়ে পড়েছেন আরেক সুপারস্টার আমির খান। গত সোমবার এক অনুষ্ঠানে আমির খান জানিয়েছিলেন, তার স্ত্রী তাকে অন্য দেশে যাবার জন্য মত দিয়েছেন।
আমির জানান, তার স্ত্রী প্রযোজক কীরণ রাও ভারতের চলমান অসহিষ্ণুতায় তার সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় রয়েছেন। এই মুহূর্তে তাদের অন্য দেশে যাওয়া দরকার কি না?
আমির খান বলেন, বর্তমানে ভারতে যে অবস্থা চলছে তাতে আমি আতংকিত। আমরা জন্মের পর থেকে এ দেশে বসবাস করে আসছি। কিন্তু এই প্রথম সে আমাকে এমন কথা বললো।
এর পরই বিতর্ক শুরু হয় আমিরের বক্তব্যকে ঘিরে।
আমিরের বক্তব্য নিয়ে এবার কথা বলেছেন মহারাষ্ট্রের পরিবেশমন্ত্রী এবং শিব সেনার সিনিয়র নেতা রামদাস কদম।
তিনি আমিরকে উদ্দেশ করে বলেন, সে এখনো একজন তারকা অভিনেতা। কিন্তু এখন দেখছি যে দুধ কলা দিয়ে আমরা কাল সাপ পুষেছি। আমির যদি ভারতে না থাকতে চায় তাহলে পাকিস্তানে চলে যাক।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫