Skip to content

হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার উত্তর গোতামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অমুল্য কুমার চন্দ্র (৩৮) নামে এক বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৬টার দিকে উত্তর গোতামারী সীমান্তের ৯০১নং মেইন পিলারে ৫/৬ নং সাব পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত অমুল্য কুমার চন্দ্র হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের ভুটিয়ামঙ্গল গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানায়, সকালে অমুল্য গোতামারী সীমান্তের ৯০১নং মেইন পিলারের কাছে ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়।

এ সময় বিএসএফ ২১নং বড় মরিচা ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি করেন। গুলিবিদ্ধ অবস্থায় অমুল্য দৌঁড়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পরপরই তার মৃত্যু হয়।

পরে খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠায়।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন প্রধান।

লালমনিরহাট বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, এ ঘটনার প্রতিবাদে বিএসএফকে কড়া প্রতিবাদ পত্রসহ পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫