Skip to content

ওয়েল ডান আমির, বললেন হৃতিক!

বিনোদন ডেস্ক ॥

দেশ জুড়ে এখন বিতর্ক চলছে আমির খান এবং তার মন্তব্যকে ঘিরে। কেউ তাকে সরাসরি দেশদ্রোহী বলছেন, কেউ বা চাইছেনই না নায়ক এ দেশে থাকুন! তুমুল সেই বিতর্কের মধ্যেই নিজের বক্তব্যকে মানুষের কাছে পৌঁছে দিতে চাইছেন আমির। তিনি অনুরোধ করছেন, তাকে যেন ভুল বোঝা না হয়। এবার সেই বিতর্কে নতুন বক্তব্য যোগ করলেন হৃতিক রোশন। তিনি আমিরকে ওয়েল ডান বললেন এবং তার কাছ থেকে নতুন কিছু শিখলেন বলে জানালেন টুইট বার্তায়।
হৃতিক কী বলছেন আমিরের মন্তব্য নিয়ে?
মজার ব্যাপার, তিনি আমিরকে সরাসরি সমর্থন করেননি তার বক্তব্যে। তেমনই, কোনো বিরোধিতার সুরও ফোটেনি তার টুইট বার্তায়। হৃতিক শুধু লিখেছেন, এবার অভিনয়ের বাইরেও আমিরের কাছ থেকে অনেক কিছু শিখলেন হৃতিক। আর তার জন্যই তিনি আমিরকে সাবাশিও দিলেন।
হৃতিক লিখেছেন, এ ব্যাপারটা থেকে আমি একটা জিনিসই শিখলাম। সবাই যখন তোমার বিরোধিতা করছে, তখন তার মধ্যেই নিজের বক্তব্যের সঠিক দিকটা তুলে ধরা উচিত। কোনভাবেই রিঅ্যাক্ট করা যে উচিত নয়, শিখলাম সেটাই। ওয়েল ডান, আমির।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫