Skip to content

বগুড়ায় মসজিদে হামলা, আরও ২ জন আটক

জেলা প্রতিনিধি ॥
বগুড়া: শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া সম্প্রদায়ের হরিপুর আল-মোস্তফা জামে মসজিদে হামলার ঘটনায় আরও দুইজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন- শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের মোলামগাড়ি এমদাদুল উলুম কওমী মাদরাসার প্রিন্সিপাল সামছুল আলম (৬০) ও একই মাদরাসার শিক্ষক ও প্রিন্সিপালের ছেলে আবু হাসান (২৪)।

শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করে গোয়েন্দা পুলিশের একটি দল। এর আগে বৃহস্পতিবার সাবেক সেনা সদস্য জেএমবির সংগঠক আনোয়ার হোসেন (৪৮) এবং জুয়েল মিয়া নামে দুইজনকে আটক করে পুলিশ।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এছাড়া বৃহস্পতিবার রাতে আটককৃত ওই দুইজনকে এখনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়নি। তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যার পর শিবগঞ্জ উপজেলার হরিপুর-চককানু গ্রামে শিয়া সম্প্রদায়ের আল-মোস্তফা জামে মসজিদে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মোয়াজ্জিন নিহত হন। এছাড়া এ ঘটনায় আরও তিন মুসল্লি গুলিবিদ্ধ হন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫