Skip to content

মহেশ ভাটকে ‘না’ বললেন মীম

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: তারকারা যখন ‘যেকোনো ধরনের চরিত্রে কাজ করতে আগ্রহী’ বা ‘চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যেও আপত্তি নেই’ এই রকম তকমা দিয়ে নিজেদের চমকানোর চেষ্টা করছেন ঠিক তখন মুম্বাইয়ের মহেশ ভাট-মুকেশ ভাট-এর মালিকাধীন প্রযোজনা সংস্থাকে না করে দিলেন বাংলাদেশের মীম।
বাংলাদেশের চলচ্চিত্রে ক্যারিয়ার গড়া বর্তমান সময়ের শীর্ষ চলচ্চিত্র নায়িকার সম্প্রতি ‘ব্ল্যাক’ শিরোনামের যৌথ প্রযোজনার ছবি মুক্তি পেয়েছে কলকাতার সোহমের বিপরীতে। যদিও এই যৌথ ছবির বনিবনাতেও খানিক ঝামেলা থাকায় বিলম্বে ছবিটি ঢাকায় মুক্তি পাবে। কিন্তু এই ছবির প্রচারণায় কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে টাইমস অব ইন্ডিয়াসহ একাধিক মিডিয়ায় মীমের সাক্ষাত্কার ও প্রচারণা প্রকাশ পেলে সেখান থেকে আগ্রহী হয়ে মীমকে দীর্ঘ ই-মেইল করে প্রযোজনা সংস্থা ‘বিশেষ ফিল্মস’।

মেইলে স্পষ্ট উল্লেখ থাকে যে, ছবির গল্পের চাহিদা ও মার্কেটিং-এর স্বার্থেই বেশকিছু আপত্তিকর দৃশ্যে মীমকে অভিনয় করতে হবে। আর ঠিক এই শর্তেই নারাজ বলে দিয়েছেন মীম।

মীম ইত্তেফাককে জানান, ‘আমি বাংলাদেশের মেয়ে। আমি যদি আজ হলিউডেও অভিনয় করি সেটিও এভাবে শিরোনাম হবে বাংলাদেশের কোনো মেয়ে হলিউডে অভিনয় করলেন। তাই সেই সম্মান ও স্ট্যাটাস মেনেই আমি কাজ করতে চাই। আমার এতোটা অস্থিরতা নেই সস্তা জনপ্রিয়তা পাওয়ার। হ্যাঁ, অনেককেই বলতে শুনি, ‘চুমু’র দৃশ্যে আপত্তি নেই বা সাহসী হতে আপত্তি নেই, কিন্তু তাই বলে ‘জিসম’ ছবির মতো কোনো ছবিতে শর্ত জুড়ে দিয়ে আমি ক্যামেরার সামনে এমন আপত্তিকর দৃশ্যে অভিনয় করতে চাই না। আমি আমার ছন্দেই দর্শকদের ভেতরে একটি স্নিগ্ধ সৌন্দর্যতার ভেতরেই বেঁচে থাকতে চাই। তাই তারা মেইল করার পর ফোন করলে আমি স্পষ্ট ‘না’ করে দিয়েছি। এতে তারা খানিক অবাক হয়ে বেশ ক’জনের উদাহরণ দিয়ে বলেছেন, তারা করতে পারলে, তোমার অসুবিধা কি? আমি শুধু বলেছি, আমার তারকা ইমেজটা আমি এতো সহজেই ডোবায় ফেলতে চাই না। সবার আগে আমি আমার নিজের দেশের দর্শকদের ভেতরে আমাকে নিয়ে আস্থা রাখতে চাই।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫