Skip to content

গাজীপুরে গাঁজাসহ আটক ২

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গী থেকে সাড়ে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ৠাব- ১। পরে ভ্রামমান আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

রোববার (২৯ নভেম্বর) রাতে ৠাব-১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- মো. শাহিন (২১) ও মো. পাভেল মিয়া (১৯)।

এতে বলা হয়, দুপুর থেকে বিকেল পর্যন্ত টঙ্গীর মরকুন পশ্চিম পাড়া এলাকায় ৠাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক মো. জিয়াউর রহমান এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম ও মো. তৌহিদ বিন হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এসময় ওই এলাকার বকুল মিয়ার বাড়ী থেকে ৪ কেজি গাঁজাসহ তার ছেলে মো. শাহিন মিয়াকে (২১) ও সিলেটের কোতয়ালী থানার কুমার পাড়া এলাকার মো. মোস্তাফা মিয়ার ছেলে মো. পাভেল মিয়াকে (১৯) আড়াই কেজি গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রামমান আদালত শাহিন মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের কারাদন্ড এবং পাভেল মিয়াকে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আটকদের গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫