স্টাফ রিপোর্টার ॥
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবুবকর সিদ্দিক ইন্তেকাল করেছেন। সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যু সময় তার বয়স হয়েছিল ৫৮ বছর।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর মোহাম্মদ আসলাম উদ্দিন জানান, সচিব আবুবকর সিদ্দিক বেশ কিছুদিন ধরে ক্যান্সারে ভূগছিলেন। কয়েকদিন আগে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ করাণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২০১৪ সালের জুলাই মাসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবের দায়িত্ব পান আবুবকর সিদ্দিক। এর আগে তিনি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান ছিলেন।
