Skip to content

পৌর নির্বাচন পেছাবে না, প্রচারণার সুযোগ পাবেন না এমপিরা

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পৌরসভা নির্বাচন না পেছানো এবং সংসদ সদস্যদের নির্বাচনী প্রচারণার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁও কার্যালয়ে বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। বেলা সাড়ে ১১টায় শুরু হয়ে প্রায় দু’ঘণ্টা চলা বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। এতে অংশ নেন চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পৌর নির্বাচন পেছাতে বিএনপি ও জাতীয় পার্টির দাবি ছিল। দলগত ভাবে হতে যাওয়া এ নির্বাচনে এমপি-মন্ত্রীদের প্রচারণার সুযোগ দেওয়ার দাবি জানায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি।

এগুলোসহ রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দাবির বিষয়ে বৈঠক করে মূল দাবিগুলো নাকচ করে দিল ইসি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫