Skip to content

সীমান্তের সব সমস্যার সমাধান হবে

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: সীমান্তের সব সমস্যার সমাধান হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মৈত্রী শোভাযাত্রা গতকাল রোববার ঢাকায় পৌঁছানোর পর সোমবার আঞ্চলিক যোগাযোগ অবকাঠামো নিয়ে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ, ভারত, ভুটান ও নেপালের প্রতিনিধিদের সঙ্গে এক সেমিনার আয়োজন করা হয়। সকালে সেই সেমিনারে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল বলেন, ভারতের সঙ্গে দীর্ঘ ৬৮ বছরের সন্দেহ, অবিশ্বাস দূর করে সীমান্ত চুক্তি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। আমরা নতুন পথে যাত্রা শুরু করলাম। এতে হয়তো শুরুতে কিছু সমস্যা থাকবে। কিন্তু সমস্যা সমাধান করেই আমাদের গন্তব্যে পৌঁছাতে হবে।
সম্প্রীতির বার্তা ফেরি করে বেড়ানো চার দেশের ফ্রেন্ডশিপ মোটর র‌্যালি সাড়ে তিন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোববার ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল এই চার দেশের মধ্যে সড়ক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ১৪ নভেম্বর ভারতের ওডিশার ভুবনেশ্বর থেকে ২০টি গাড়ির মৈত্রী মোটর শোভাযাত্রার পথচলা শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫