Skip to content

গৃহকর্মী নির্যাতন মামলায় শাহাদাতের স্ত্রীর জামিন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: গৃহকর্মী নির্যাতনের মামলায় জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেনের স্ত্রী নিত্য শাহাদাত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা নিত্য শাহাদাতের জামিন মঞ্জুর করেন।
আজ আদালতে অ্যাডভোকেট কাজী নজিবুল্লাহ হিরু শাহাদাতের স্ত্রীর পক্ষে জামিনের আবেদন করলে শুনানি শেষে ১৭ জানুয়ারি পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন আদালত।
গত ৪ অক্টোবর রাজধানীর মালিবাগে এক আত্মীয়ের বাসা থেকে নিত্য শাহাদাতকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান।
অপরদিকে নিত্য শাহাদাতের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন। আদালত শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পাঁচ কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় শাহাদাত ও তার স্ত্রী নিত্য শাহাদাতের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক। মামলায় শাহাদাত হোসেন বর্তমানে কারাগারে রয়েছেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫