Skip to content

নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে

স্টাফ রিপোর্টার ॥

পৌরসভা নির্বাচন সুষ্ঠু করতে কমিশন সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ। তিনি বলেন, নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। প্রার্থীরা যাতে নির্বিঘেœ মনোনয়নপত্র জমা দিতে পারেন, সেজন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে। অন্যায়ভাবে কাউকে বাধা দিলে ব্যবস্থা নেয়া হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনে অনুষ্ঠিত সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, কয়েকটি জায়গা থেকে অভিযোগ এসেছে, প্রার্থীদের মনোনয়নপত্র দিতে বাধা দেয়া হয়েছে। কমিশন খোঁজ নিয়ে দেখেছে এ অভিযোগ কিছুটা সত্য। তবে পুরোপুরি নয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
তিনি বলেন, নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে হবে। কোনো ধরনের অনিয়ম সম্পর্কে আমাদের জানালে ব্যবস্থা নেয়া হবে।’
নির্বাচন কমিশনার শাহনেওয়াজ বলেন, নির্বাচনে সমস্যা হবে বলে মনে হয় না। অস্বাভাবিক কিছু ঘটবে না। ঘটলে আমরা ব্যবস্থা নেব।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫