Skip to content

হাতের যতœ নিন সহজ ৩টি উপায়ে

লাইফস্টাইল ডেস্ক ॥

ঢাকা: আমাদের শরীরের কোন অঙ্গের ত্বক সবচাইতে বেশি ঝড়ঝাপটা সহ্য করে জানেন? তা হলো আমাদের হাতের ত্বক। সারাদিন সব কাজে আমাদের হাত দুটোই থাকে সচল। কিন্তু মুখের যতটা যতœ নেই, হাতের ততটা যতœ মনে হয় আমরা কেউই নেই না। অথচ হাতের ত্বকেই সবার আগে বয়সের ছাপ দেখা যায়। কাজ, সূর্যের আলো, ঝড়-জল সব সামলে চললেও হাতের দিকে মনোযোগ থাকে না কারোই। ভাবি, ধুর! হাতের পেছনে এত সময় কে দেবে? নাহ, মোটেই বেশি সময় দরকার নেই। খুব সহজ কিছু কৌশলে কম সময়েই নিতে পারবেন হাতের যতœ। জেনে নিন উপায়গুলো।

১) হাতের কাছেই রাখুন হ্যান্ড ক্রিম

হাতে ব্যবহারের জন্য আলাদা ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন পাওয়া যায় যেগুলো বিশেষ করেই হাতের ত্বকের জন্য তৈরি। বিভিন্ন কাজে হাতের যে ক্ষতি হয় তা সারিয়ে তুলতে পারে এই ক্রিম। পাশাপাশি হাতকে সুরক্ষাও দিয়ে থাকে। এসব ক্রিমে যেন সানস্ক্রিন থাকে তার দিকে লক্ষ্য রাখুন। নিজের বাড়িতে তো বটেই, ব্যাগেও রেখে দিন এক কৌটা ক্রিম। প্রতিবার হাত ধোয়ার পর হাতে লাগিয়ে নিন।

২) হাত ধুতে হবে যতœ করে

সুস্থ থাকার জন্য নিয়মিত হাত ধোয়ার বিকল্প নেই। তবে হাত ধোয়ার সময়ে কিছু কাজ উল্টো হাতের ক্ষতি করতে পারেন। খুব বেশি ধোয়ামোছায় হাত হয়ে পড়ে রুক্ষ। এছাড়াও বেশি ক্ষারযুক্ত সাবান এবগ্ন গরম পানি দিয়ে হাত ধুলে হাতের ত্বক শুষ্ক হয়ে যায়। শীতকালে হাত ধোয়ার সময়ে আরও বেশি সাবধান থাকা উচিৎ। এ সময়ে ব্যবহার করতে পারেন মাইল্ড কোনো সাবান। হাত ধোবেন ঠাণ্ডা অথবা ঈষদুষ্ণ পানিতে।

৩) রুক্ষ ত্বকের যতœ

শীত আসতে না আসতেই অনেকের ত্বক রুক্ষ হয়ে গেছে। এই রুক্ষ ত্বকের ক্ষতি সারাতে খুব ভালো কাজ করে অলিভ অয়েল। রাত্রে শুধু অলিভ অয়েল মাসাজ করে ঘুমাতে যেতে পারেন। অথব ব্যবহার করতে পারেন চিনি ও অলিভ অয়েলের একটি স্ক্রাব। সিকি চা চামচ চিনি ও সিকি চা চামচ অলিভ অয়েল মিশিয়ে হাতের পিঠে মাসাজ করতে পারেন সপ্তাহে এক বার। এতে ত্বক মসৃণ হয়ে আসবে।

৪) ম্যানিকিওর

নিয়মিত ম্যানিকিওর করি না আমরা অনেকেই। বাসায় করাটাও সবার পক্ষে সম্ভব হয় না। তবে যতটা সম্ভব নখ ও হাতের ত্বকের যতœ নিন। নখ কামড়াবেন না। নখ যদি বিবর্ণ হয়ে পড়ে তবে কিছুদিন নেইল পলিশ ব্যবহার থেকে বিরত থাকুন। সম্ভব হলে নখেও ব্যবহার করুন ময়েশ্চারাইজার।

৫) ব্যবহার করুন গ্লাভস

অনেক রকমের কাজেই আমাদের হাতের ক্ষতি হতে পারে। বাসনকোসন ধোয়া, কাপড় ধোয়া, ঘর মোছা এসব কাজে হাত অনেকক্ষণ ভিজে থাকে ফলে হাতের ত্বক রুক্ষ হয়ে যেতে পারে। এছাড়া চুলে ডাই দেওয়ার মতো কাজেও রাসায়নিকের কারণে হাতের ক্ষতি হতে পারে। এমন কাজ করার সময়ে হাতে গ্লাভস পরে থাকার চেষ্টা করুন।

এগুলো তো হলো বাইরে থেকে হাতের যতœ। কিন্তু ভেতর থেকেও হাত যতেœ রাখার জন্য নিজেকে রাখুন সুস্থ। পুষ্টিকর খাবার খান এবং স্বাস্থ্যকর জীবনযাপন অভ্যাস করুন। হাত হয়ে উঠবে কোমল ও মসৃণ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫