Skip to content

গাজীপুর-রংপুরে হচ্ছে মহানগর পুলিশ

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: গাজীপুর ও রংপুর মহানগর এলাকায় পুলিশি সেবা নিশ্চিত করতে দু’টি আইনের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ দু’টি আইন হলো- গাজীপুর মহানগর পুলিশ আইন (২০১৫) ও রংপুর মহানগর পুলিশ আইন (২০১৫)।

সোমবার (৭ ডিসেম্বর) সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আইনের অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে মন্ত্রিপরিষদের অতিরিক্ত সচিব বিজয় ভট্টাচার্য সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, মেট্রোপলিটন এলাকায় নাগরিকদের পুলিশি সেবা নিশ্চিত করতে আইন দু’টির খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫