Skip to content

পেনিনসুলা ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পেনিনসুলা এএমসিএল বিডিবিএল ইউনিট ফান্ড ওয়ান নামে বে-মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার বিএসইসির ৫৬১তম কমিশন সভায় ফান্ডটির প্রসপেক্টাস অনুমোদন দেয়া হয়েছে।

জানা গেছে, ফান্ডটির সাইজ হবে ১০ কোটি টাকা। যার মধ্যে পাবলিক অফারের জন্য বরাদ্ধ রাখা হয়েছে ৮ কোটি টাকা। ফান্ডটির স্পন্সর হিসেবে রয়েছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে কাজ করছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। এছাড়া ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে রয়েছে পেনিনসুলা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

ফান্ডটি গঠিত হলে ফান্ডের ইউনিটগুলো সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডে অজর (ডিমেট) হিসেবে রক্ষিত থাকবে এবং অজড়ভাবে (ডিমেট ফরম) হস্তান্তর করা হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫