Skip to content

হলিউডে পা রাখছেন দীপিকা!

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: দিন কয়েক আগে ভিন ডিসেলের বাহু বন্ধনে থাকা দীপিকা পাড়ুকোনের একটি ছবি জল্পনা বাড়িয়েছিল সোশ্যাল মি়ডিয়ায়। তবে কি এক্স থ্রি ফ্রাঞ্চাইজির আগামী ছবিতেই হলিউডে পা রাখার সুযোগ পাচ্ছেন দীপিকা? সে জল্পনাই আরও উস্কে দিল ভিনের সঙ্গে দীপিকার শেয়ার করা দ্বিতীয় ছবিটি। যে ছবি ইন্সটাগ্রামে শেয়ার করেছেন স্বয়ং ভিন। ছবিটি সম্পর্কে দীপিকা জানিয়েছেন, ‘‘ভিন আমার বন্ধু। ও এমন একজন মানুষ যাকে আমার দারুণ লাগে। কিন্তু সকলে যে বিষয়ে জানতে চাইছেন তার জন্য আর কিছুদিন অপেক্ষা করুন। সময় হলে ঠিক জানতে পারবেন।’’ নায়িকার এই উত্তরে বি-টাউনে আরও জল্পনা বে়ড়েছে। যদিও ‘পিকু’র সহ অভিনেতা ইরফান খান ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন দীপিকাকে। ফেসবুকে ইরফান লিখেছেন, ‘ভিন ডিসেলের সঙ্গে হলিউড ডেব্যুর জন্য আমাদের আদরের পিকুকে অনেক অভিনন্দন।’ সম্প্রতি ভিন ডিসেল ইন্সটাগ্রামে এক্স থ্রি ফ্রাঞ্চাইজির ভিডিও পোস্ট করেছেন। আগামী ডিসেম্বরেই নাকি ছবির শুটিং শুরু হবে। সেই ছবিতেই কি দেখা যাবে দীপিকাকেও? দু’বছর আগে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সেভেন’-এর হাত ধরেই হলিউডে পা রাখার সুযোগ পেয়েছিলেন দীপিকা। তখন সময় দিতে পারেননি। তবে এবার কি এল সুসময়? আশায় দিন গুনছে বলিউড। সূত্র: আনন্দবাজার

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫