Skip to content

‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে দুর্নীতিমুক্ত করুন’

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: দেশপ্রেমের শপথ নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. বদিউজ্জামান।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে কমিশনের চেয়ারম্যান এ আহ্বান জানান।
বদিউজ্জামান বলেন, অন্যান্য দেশের ন্যায় আমরাও প্রতি বছর এ দিবসটি পালন করে আসছি। আমাদের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্চার হওয়া ও দেশকে দুর্নীতিমুক্ত করা। আমরা যেন দুর্নীতিকে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসতে পারি, এ জন্য সবার সহযোগিতা চাই। সবার কাছে আমাদের অনুরোধ থাকবে আসুন, শপথ নিন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হোন, দুর্নীতিকে বিদায় করুন বলে মন্তব্য করেছেন চেয়ারম্যান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫