Skip to content

আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৭

স্টাফ রিপোর্টার ॥

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ৭ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত আরও চারজন।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পুরিন্দাবাজার থেকে একটি ট্রাকে চাল উঠানোর সময় ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করে দুবৃর্ত্তরা।

এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ডাকাতদের ধাওয়া করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়।

তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আরিফ এ খবর নিশ্চিত করেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫