Skip to content

প্রার্থীদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি ইসির

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পৌরসভা নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

বুধবার নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খান বরাবর পাঠানো হয়েছে।

ইসির উপ সচিব সামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির পক্ষ থেকে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের পর এ ধরনের চিঠি গেল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

স্বরাষ্ট্র সচিবকে দেয়া চিঠিতে বলা হয়েছে, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম বলেন, ‘নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং প্রার্থীদের নিরাপত্তায় নির্বাচন কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫