Skip to content

সিরিয়ায় ট্রাকবোমা হামলায় নিহত ৫০

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে সন্দেহভাজন ইসলামিক স্টেটের তিনটি ট্রাকবোমা হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৮০ জন। ওই এলাকার নিয়ন্ত্রণে থাকা কুর্দিশ মিলিশিয়ার এক মুখপাত্র শুক্রবার এ তথ্য জানিয়েছেন।

বৃহস্পতিবার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের তেল তামির শহরে ওই হামলা চালানো হয়েছিল। ওই শহরটি কুর্দি ওয়াইপিজি মিলিশিয়াদের নিয়ন্ত্রণাধীন। মার্কিন জোট দেশটি বিমান হামলা চালিয়ে যাচ্ছে।কুর্দি মিলিশিয়ারা মার্কিন জোটের হয়ে বিভিন্ন হামলায় আইএস এর বিরুদ্ধে লড়াই করছে।

ওয়াইপিজি ইন্টারনেটে এক বার্তায় জানিয়েছেন, দুই আত্মঘাতী কমপক্ষে তিনটি বোমা বিস্ফোরণ করেছে। একটি হাসপাতাল, একটি সবজি বাজারে এবং একটি আবাসিক এলাকায় ওই হামলা চালানো হয়েছিল।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫