Skip to content

ডিজে রাহাতের ঢঙে নতুন কানিজ সুবর্ণা

বিনোদন ডেস্ক ॥

ঢাকা: ডিজে রাহাত মানেই একটু অন্যরকম কিছু। চেনা সুরে নতুন ছন্দ আরোপ করা। সম্প্রতি সফি মণ্ডল, দিলরুবা খান আর পান্থ কানাইয়ের পর ডিজে রাহাতের আয়োজনে এবার আসছেন কানিজ সুবর্ণা।

২০০৭ সালে সর্বশেষ অডিওর গানে কণ্ঠ দেন কানিজ সূবর্ণা। তাঁর শেষ মিউজিক ভিডিওটি এসেছে আরো দুই বছর আগে। এবার প্রায় ১০ বছর পর নতুন মিউজিক ভিডিও নিয়ে আসছেন এই গায়িকা। সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ের কোক স্টুডিওতে গানটির শুটিংয়ে অংশ নেন তিনি। ডিজে রাহাত ফিচারিং এই গানটির শিরোনাম ‘সাড়া দাওনা’। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম। ভিডিও পরিচালনায় রম্য খান। আজ থেকে বিভিন্ন টিভি চ্যানেলের পাশাপাশি অনলাইনে ভিডিওটি দেখা যাবে।

এ প্রসঙ্গে কানিজ সূবর্ণা বলেন, ‘অনেক বছর পর নতুন মিউজিক ভিডিও করেছি। শুটিংয়ের সময়টা বেশ উপভোগ্য ছিল। এখনকার সময় দর্শক-শ্রোতারা যে ধরনের ভিডিও দেখতে চান সে আঙ্গিকেই এটি করা হয়েছে। আমার বিশ্বাস সবার পছন্দ হবে।’

ডিজে রাহাত বলেন, ‘পুরো ভিডিওটির মধ্যে নতুনত্ব আনার চেষ্টা করেছি আমরা। ভিডিওটিতে কানিজ আপার সঙ্গে আমি নিজেও অংশ নিয়েছি। সব মিলিয়ে ভালো একটা কাজ দাঁড়িয়েছে।’

আসছে ভালোবাসা দিবসে প্রকাশ পাবে মিক্সড অ্যালবাম ‘ডিজে রাহত উইথ স্টারস’। সেখানেও শোনা যাবে ‘সাড়া দাওনা’ গানটি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫