Skip to content

সন্ধ্যায় খালেদা-গিবসন বৈঠক

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

আজ রোববার সন্ধ্যা পৌনে ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।

এদিকে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার উপ-সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকের মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার প্রেস উইং সদস্য শাইরুল কবীর খান খালেদার এই শোক প্রকাশের খবর জানান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫