Skip to content

বড় ব্যবধানে জিতে এগিয়ে গেল কিউইরা

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: শ্রীলঙ্কাকে ১২২ রানের বড় ব্যবধানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। দলের বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সেই জয়টি সহজ হয় কিউইদের। লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে দিনেশ চান্দিমাল ৫৮ রান করলেও অন্য কোন পঞ্চাশের ঘরে পৌঁছাতে পারেননি।

নিউজিল্যান্ড-৪৩১ ও ২৬৭/৩ ডিক্লে.
শ্রীলঙ্কা-২৯৪ ও ২৮২ (৯৫.২ ওভার)

ডুনেডিনে ম্যাচের শেষ দিনে ৪০৪ রানের লক্ষ্যে ব্যাট করছিল শ্রীলঙ্কা। আগের দিন দলটি তিন উইকেট হারিয়ে ১০৯ রানে চতুর্থ দিন শেষ করেছি। সফরকারী ব্যাটসম্যানরা দৃড় থাকলেও ইনিংস বড় করতে না পারাতেই তাদের এমন হার মানতে হয়।

কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট নেন টিম সাউদি। আর দুটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার ও নিল ওয়াগনার। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মার্টিন গাপটিলের হাতে ম্যাচ সেরার পুরস্কার ওঠে।

আগামী ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে দু’দলের মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫