Skip to content

তাপমাত্রা নামছে ৯ ডিগ্রিতে

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: পৌষের প্রথমদিনের সকাল থেকেই প্রকৃতি জানান দিচ্ছে, শীত আস্তে আস্তে ঘনিয়ে আসছে। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু বাতাস। একটু একটু করে বাড়ছে শীত। আগামী দু’একদিনের মধ্যেই এ তাপমাত্রা দেশের কোথাও কোথাও গিয়ে ঠেকবে ৯ ডিগ্রিতে। বয়ে যেতে পারে মৃদু শৈত্যপ্রবাহ।

এমন তথ্যই দিচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, আগামী দু’দিন সারা দেশের তাপমাত্রা কমবে। ঢাকায় এ তাপমাত্রা ১২-১৩ ডিগ্রিতে নামতে পারে। আর দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে এই তাপমাত্রা গিয়ে দাঁড়াতে পারে ৯-১০ ডিগ্রিতে।

এসময় কুয়াশা বাড়বে এবং উপকূলীয় এলাকাগুলোতে হালকা বৃষ্টি হতে পারে বলেও জানান তিনি।

তিনি বলেন, শুক্রবার (১৮ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আবার কিছুটা বাড়বে, কমবে শীতের মাত্রা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এদিন বৃষ্টিও হতে পারে।

এই আবহাওয়াবিদ আরও বলেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি শৈত্যপ্রবাহ হতে পারে। তবে এই সম্ভাবনা উত্তরাঞ্চলে বেশি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫