স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে তথ্য দিয়ে সহায়তা করে। তাদের দেওয়া তথ্য গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হয়। ভারতের গোয়েন্দা সংস্থা সন্দেহ করছে বিজয় দিবস ঘিরে বাংলাদেশে আত্মঘাতী বোমা হামলা হতে পারে।
মঙ্গলবার এক অনুষ্ঠানে একজন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে স্বর্গ থেকে নরক চলচ্চিত্রের মুক্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসাদুজ্জামান খান কামাল বলেন, তবে এখনো পর্যন্ত আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ধরনের কোনো বিষয়ে নিশ্চিত নয়। দেশে জেএমবি বা তথাকথিত জঙ্গীবাদী সংগঠন অস্তিত্ব আছে কি-না এটাও আমরা নিশ্চিত নই। তিনি বলেন, পাকিস্তান এখনও বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে, আইনশৃঙ্খল রক্ষাকারী বাহিনী সজাগ আছে। বিজয় দিবসকে কেন্দ্র করে সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে এবং মানুষ সানন্দে বিজয়ের আনন্দ উপভোগ করবে বলেও জানান মন্ত্রী।
ভারত তথ্য দিয়ে সহায়তা করছে
আপডেট :December 15, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
