Skip to content

গাজীপুরে শিবিরের বিজয় শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: আজ ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। দিবসটি উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগরী।

মহানগরী সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে বুধবার সকাল ৮টার দিকে সাইনবোর্ড এলাকায় শোভাযাত্রা বের হয়। সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুতাসিম বিল্লাহ,গাজীপুর মহানগরী সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুল্লাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, মানব উন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম, কলেজ ও ফাউন্ডেশন সম্পাদক আরিফ রব্বানী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ আরো অনেকেই।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘একাত্তরের মহান বিজয় আমাদের গর্ব। সেই সকল বীর মুজাহিদদের সম্মানের সাথে স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।’

‘স্বাধীনতার ৪৪ বছর পরেও এখনও পুরোপুরি স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত। আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে আমরা অনেকাংশে পিছিয়ে রয়েছি।’ মন্তব্য করেন তারা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫