Skip to content

ফেব্রুয়ারি থেকে মোবাইল ফোন নিবন্ধন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে মোবাইল ফোন নিবন্ধনের জন্য বিটিআরসি নির্দেশনা দেবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।

বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কার্যালয়ে মোবাইল সিমকার্ড নিবন্ধনে আঙ্গুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতির উদ্বোধনকালে একথা জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ফেব্রুয়ারি থেকে গ্রাহকের হাতের মোবাইল ফোনটিও রেজিস্ট্রেশন করতে হবে। এজন্য নির্দেশনা দেবে বিটিআরসি।

বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ, বিভিন্ন মোবাইল অপারেটরের প্রধান নির্বাহী এসময় উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫