Skip to content

রোবটের শত্রু অক্ষয় কুমার!

বিনোদন ডেস্ক ॥

বিশাল খবর! ‘রোবট টু’ ছবিতে খলচরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অক্ষয় কুমার। এর মাধ্যমে দীর্ঘ বিরতির পর নেতিবাচক ভূমিকায় দেখা যাবে বলিউডের ‘খিলাড়ি’ তারকাকে।

মূল ছবির মতো এবারও থাকছেন রজনীকান্ত। তার সঙ্গে দেখা করতে বুধবার (১৬ ডিসেম্বর) চেন্নাই গিয়েছিলেন অক্ষয়। এটাই ছিলো তাদের প্রথম সাক্ষাৎ। এর পরপরই মুম্বাইয়ে ফিরে আসেন ৪৮ বছর বয়সী অক্ষয়।

‘রোবট’-এ রজনীকান্তর নায়িকা ছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। এবার থাকছেন অ্যামি জ্যাকসন। আগের ছবির মতো এটিও পরিচালনা করবেন শংকর। ছবিটি তৈরি হবে তামিল ভাষায়ও, সে ক্ষেত্রে এর নাম হবে ‘ইন্দিরান টু’।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫