বিনোদন ডেস্ক ॥
ঢাকা: আগামী ২৭ ডিসেম্বর সালমান খানের জন্মদিন। আর সে দিনই নাকি নতুন বউ উপহার পাবেন নায়ক। এমন অভিনব গিফট কে দেবেন জানেন? তিনি দীপিকা পাড়ুকেন। দাবাং খানের জন্মদিনে বউ উপহার দিতে চান বলিউডের ‘মস্তানি’।
তবে সালমান খানের সঙ্গে তার রোমানিয়ান গার্লফ্রেন্ড লুলিয়া ভানতুরের সম্পর্কের কথা জানেন বলিউডের অনেকেই। সম্প্রতি লুলিয়ার সঙ্গে এক গাড়িতে দেখা সল্লু মিঞাকে ফ্রেমবন্দিও করেছেন পাপারাত্জিরা। যদিও কবে বিয়ে করবেন সে ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন নায়ক।
কিন্তু দীপিকার এই মন্তব্য শুরু হয়েছে নতুন জল্পনা। লুলিয়ার সঙ্গে সলমনের সম্পর্ক যখন প্রায় পাকা তখন নতুন করে বউ উপহার দেওয়ার কথা কেন বললেন নায়িকা? তা হলে কি ভাঙন ধরল ‘ভাইজান’-এর প্রেমে? এত সব ব্যখ্যা দেননি দীপিকা। শুধু বলেছেন, ‘আমি সালমানকে জন্মদিনে বউ গিফট করব প্ল্যান করেছি।’
দিন কয়েক আগে সল্লু মিঞা জানিয়েছিলেন, আমি ট্রানজিট পর্বে রয়েছি, ভাল লাগছে। শীঘ্রই কিছু একটা ঘটতে চলেছে আমার জীবনে।
সালমানের ঘনিষ্ঠ সূত্রে খবর, আগামী ২৭ ডিসেম্বর ৫০ পূর্ণ করবেন ভাইজান। আর জন্মদিনেই হয়তো বিয়ের আনুষ্ঠানিক ঘোষণাও সেরে ফেলবেন। সে দিনই প্রকাশ্যে আসতে পারে সালমানের হবু বউ আসলে কে? সূত্র : আনন্দবাজার
জন্মদিনে সালমানকে বিয়ে দেবেন দীপিকা!
আপডেট :December 17, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
